চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের মানুষ সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় প্রস্তাবিত সংবিধান সংস্কার বিষয়ে দেশের নাগরিকরা দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছেন। এই ফলাফল প্রমাণ করে, জনগণের বড় অংশ পুরোনো কাঠামো বা স্থিতাবস্থায় ফিরতে চান না; বরং রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তন ও সংস্কার প্রত্যাশা করছেন।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার অংশ নেন এবং সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট দেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার গণভোটে অংশগ্রহণ করেন, যা মোট ভোটারের প্রায় ৬০ দশমিক ৮৪ শতাংশ।

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি, যা প্রদত্ত ভোটের ৬৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন, যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৩১ শতাংশ। অংশগ্রহণের হার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশ বেশি বলেও উল্লেখ করেন তিনি।

আলী রীয়াজ আরও বলেন, গণভোটের ফলাফলকে কেবল পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করলে চলবে না। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রত্যাশা ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে এই রায়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলী রীয়াজগণভোটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬হ্যাঁ ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT