চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২২: আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

২০২২ সালে বেশ কিছু বাংলা চলচ্চিত্র জনপ্রিয়তা পেয়েছে। ব্যবসাসফল ছবির সংখ্যাও যে কোনোবারের তুলনায় বেশ সন্তুোষজনক। তার পাশাপাশি ভিন্ন ধারা ছবিও তৈরি হয়েছে অনেক। বিশেষ করে বাংলাদেশে গল্প নির্ভর চলচ্চিত্র নির্মাণে অনন্য প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ভিন্ন ধারার বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছে। শুধু দেশের দর্শকের কাছেই নয়, চলতি বছরে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি মাতিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোও। এক নজরে দেখে নিন ২০২২ সালে ইমপ্রেস টেলিফিল্ম-এর আলোচিত কয়েকটি সিনেমার খবর:

পাপ-পুণ্য
মনপুরা, স্বপ্নজালের পর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় সিনেমা ‘পাপ-পুণ্য’। ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় এই সিনেমাটি দর্শকের কাছে ব্যাাপক প্রশংসিত হয়। প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির পর হয় টেলিভিশন প্রিমিয়ার। আর এরপর ইউটিউবে উন্মোচনের সঙ্গে সঙ্গে তুমুল দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি। কয়েক মাসের মধ্যেই কোটি দর্শক দেখেন সিনেমাটি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি ও সুমি। দেশের পাশাপাশি ‘পাপ পুণ্য’ ভিনদেশের প্রেক্ষাগৃহ মাতিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

দামাল
বছরের অন্যতম আলোচিত ছবিগুলোর একটি ‘দামাল’। ‘পরাণ’ ও ‘হাওয়া’র পরেই চলতি বছরে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা চোখে পড়ে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি নিয়ে।  ‌স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে ‘দামাল’ সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী।

২৮ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাতেও শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দামাল’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

বিউটি সার্কাস
২০২০ সালেই মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরে সিনেমাটি বড় পর্দায় দেখলেন দর্শক। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মাহমুদ দিদার পরিচালিত এই ছবির নাম ভূমিকায় ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেন জয়া আহসান। সিনেমাটি মুক্তির পর যারাই দেখেছেন, করেছেন প্রশংসা। জয়া আহসান ছাড়াও ‘বিউটি সার্কাস’ এ অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ। সিনেমার গল্পটি গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান ম্যাজিশিয়ান বিউটিকে কেন্দ্র করে। যার রূপ এবং জাদুতে পাগল তিন প্রভাবশালী ব্যক্তি। বিউটিকে নিজের করে পেতে চায় তিনজনই। তিনজনের প্রতিযোগিতায় হুমকির মুখে পড়ে সার্কাস দলেরই অস্তিত্ব।

এছাড়াও ২০২২ সালের শুরুতেই মুক্তি পেয়েছে ‘ছিটমহল’ নামের একটি সিনেমা। অন্যদিকে বছর শেষেও ছিলো দেশের সর্ববৃহৎ এই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি। ২৩ ডিসেম্বর দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেসের ছবি ‘পায়ের ছাপ’। সাইফুল ইসলাম মাননু পরিচালিত ছবিটি চলছে মহাসমারোহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইমপ্রেস টেলিফিল্মছিটমহলদামালপাপ-পুণ্যপায়ের ছাপফিরে দেখা ২০২২বছর শেষে ২০২২বিউটি সার্কাসবিদ্যা সিনহা মিমরাশেদ অপুলিড বিনোদনশরীফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাদির পক্ষে পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

মার্চ ৮, ২০২৬

কোয়ার্টারে ম্যানসিটি, গার্দিওলা বললেন ‘অসাধারণ পারফরম্যান্স’

মার্চ ৮, ২০২৬
জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, ছবি: সংগ্রহীত।

সংসদকে কার্যকর করার নতুন পরিকল্পনা ঘোষণা

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থীর ইলেকশন পিটিশন গ্রহণ করেছে হাইকোর্ট

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান

মার্চ ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT