প্যারিস অলিম্পিকের ১১তম দিনে ছেলেদের কুস্তিতে গ্রেকো-রোমান ৬০ কেজিতে সোনা জিতেছে জাপান। ১৩০ কেজিতে চ্যাম্পিয়ন হয়ে প্যারিসে প্রথম সোনার দেখা পেয়েছে কিউবা। মেয়েদের ফ্রিস্টাইল ৬৮ কেজিতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
গ্রেকো-রোমান ৬০ কেজিতে চীনের লিগুয়ো চাওকে হারিয়ে জাপানকে সোনা এনে দেন কেনিছিরো ফুমিতা। রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হয় চীনা অ্যাথলেটকে। ইভেন্টে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন কাজাখস্তানের শারশেনবেকু জোলামেন ও উত্তর কোরিয়ার উং রি সে।
১৩০ কেজিতে চিলির আকোস্তা ফের্নান্দেজ ইয়াসমানিকে হারিয়ে কিউবাকে স্বর্ণপদকের স্বাদ দেন লোপেজ নুনেজ মিজিয়ান। ইভেন্টে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন চীনের লিংজে ম্যাং ও ইরানের মির্জাজাদিহ আমিন।
মেয়েদের ৬৮ কেজি ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দেন এলোর অমিত। রৌপ্য পেয়েছেন কাজাখস্তানের ঝুমানাজারোভা মিরিম। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন জাপানের নোনোকা ওজাকি ও তুরস্কের কাভুসোগ্লু টুসোন বুসে।








