চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ‘অপারেশন সুন্দরবন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ন ১৪, জুন ২০২৩
বিনোদন
A A

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে থাকছে গেল বছর মুক্তি পাওয়া দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন সুন্দরবন’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। তারকাবহুল এই সিনেমাটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছে।

ছবিটি নিয়ে পরিচালক দীপংকর দীপন আগেই বলেছেন, ছবিটি বানানোর আগে রীতিমত গবেষণা করেছি; চলচ্চিত্রটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা বিষয়গুলো কীভাবে আসতে পারে! সুন্দরবনের গল্প একটি মহাকাব্যিক আখ্যানের মতো। নানা অ্যাঙ্গেল যুক্ত হয়েছে এখানে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেল। শুধু তাই নয়, আমাদের গবেষণায় এমন একটি বিষয়ের কথা উঠে এসেছে যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন সুন্দরবনঈদুল আযহাঈদের ছবি ২০২৩এহসানুর রহমানওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারচ্যানেল আইজিয়াউল রোশানতাসকিন রহমানদীপংকর দীপনদীপু ইমামনুসরাত ফারিয়ামনির খান শিমুলমনোজ প্রামানিকরিয়াজ আহমেদলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে যা জানা গেল

মার্চ ২৮, ২০২৬

শেষ দুই ওভারের ঝড়ে রিশাদদের হারাল শরিফুলদের পেশোয়ার

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT