চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে আরও কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৮৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২৪৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৮৫৭ জন।

সোমবার (২৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ৪৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৭ হাজার ৯১৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়েছেন ৫৮ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০০ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৭০ জন। ব্রাজিলে মারা গেছেন ২০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৭ জন এবং মারা গেছেন ৫০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১১০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ৪৪ জন।

একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৬৫ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ১৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ২৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ৩০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্ব করোনামৃত্যুশনাক্তসংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT