চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার ৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি বলে জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুর সঠিক সংখ্যা, বয়সভিত্তিক তথ্য এবং টিকাদানের আওতা প্রভৃতি সম্পর্কে নির্ভুল তথ্য না থাকলে স্বাস্থ্যখাতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয় না। এমনকি অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। একইভাবে দেশে মৃত্যুর সংখ্যা ও কারণ সম্পর্কিত সঠিক তথ্য না থাকলে রোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় না। বাংলাদেশে অর্ধেকেরও বেশি মানুষ এখনও নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক, এবিএম জুবায়ের বলেন, নিবন্ধনকে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক করার মাধ্যমে অতি সহজেই একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য-তথ্যভান্ডার তৈরি করা সম্ভব, যা দেশে শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থার অন্যতম মূলভিত্তি। শক্তিশালী সিআরভিএস ব্যবস্থা সরকারকে সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করে, যা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ইতোমধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করে শতভাগ নিবন্ধনের দিকে এগিয়েছে। বাংলাদেশেও বিশেষ করে জন্ম নিবন্ধনের দায়িত্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পণ করা হলে অধিকাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা স্বাস্থ্যখাতের পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম জুবায়েরগবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞাজনস্বাস্থ্যপ্রজ্ঞার নির্বাহী পরিচালকবিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬স্বাস্থ্যসেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ৮, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আগারগাঁও পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান, ১৪ জন আটক

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

এপ্রিল ৮, ২০২৬

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT