বাংলাদেশে গত দশবছরে হৃদরোগ চিকিৎসায় বিশ্বমানের অগ্রগতি হয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী কৃতি চিকিৎসক প্রফেসর ডাক্তার চৌধুরী হাফিজুল আহসান। ইউনিভার্সিটি অব নেভাডার স্কুল অব মেডিসিনে কর্মরত এই হৃদরোগ বিশেষজ্ঞ বলছেন, হৃদরোগ চিকিৎসার উন্নত সেবা সাধারণ জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে একটি ব্যবস্থাপনা দাঁড় করানো প্রয়োজন। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট।



