২০২৬ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ৯০ শতাংশ কমাতে কাজ করছে সরকার। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ কথা জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। নিরাপদ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আইনের যথাযথ প্রয়োগ ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।







