চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকে দুইশর কাছে লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ন ৩০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা পাঁচ জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইয়ের আনুষ্ঠানিকতার ম্যাচে নেমেছে স্কটল্যান্ডের বিপক্ষে। ব্যাট হাতে ঝড় তুলেছেন সোবহানা মোস্তারি। ২ ছক্কা ও ৭ চারে ২৩ বলের ঝড়ো ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন।

কীর্তিপুরে শুক্রবার টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম টাইগ্রেস সংগ্রহ করে ১৯১ রান।

ব্যাটে দারুণ শুরু এনে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান তোলে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে তাদের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ক্যাথরিন ফ্রেজার। অফ স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে বোলারের মাথার উপর দিয়ে খেলার চেষ্টায় ব্রাইসের হাতে ক্যাচ দেন দিলারা।

টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা দিলারা আউট হয়েছেন ২৮ বলে ৩৯ রান করে। পরের ওভারে আউট হন জুয়াইরিয়াও। আগের ম্যাচে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া জুয়াইরিয়ার ব্যাট থেকে আসে ২২ বলে ২২ রান। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি শারমিন আক্তার সুপ্তা। ১০ বলে ১৫ রান করে রানআউটে কাটা পড়তে হয়েছে ছন্দে থাকা তারকাকে।

দ্রুত তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন জ্যোতি ও সোবহানা। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না জ্যোতি। চলতি টুর্নামেন্টের প্রথম ৫ ম্যাচে ৪৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। স্কটল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ক্লো অ্যাবেলের বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করেন জ্যোতি।

বাংলাদেশ অধিনায়কের মতো ব্যাট হাতে ঝড় তোলেন সোবহানাও। টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে তাণ্ডব চালানো ডানহাতি ব্যাটার খেলেছেন ২০৪ স্ট্রাইক রেটে ২৩ বলে ৪৭ রানের ইনিংস। ২ ছক্কার সঙ্গে ৭ চার মেরেছেন। শেষ ওভারে আউট হয়ে ফেরেন। তবে ৩৫ বলে ৫৬ রানে অপরাজিত ইনিংসে দলকে ১৯১ রানের সংগ্রহ এনে দেন জ্যোতি।

Reneta

স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ফ্রেজার, ক্লোই অ্যাবেল ও প্রিয়নাজ চ্যাটার্জি নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতিনেপালমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT