চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ভারত

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গত আসরে ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। একই ঘটনা এবারের আসরেও। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুটা ভালো করলেও শেষপর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে ৪৬ রানে হেরেছে টিম টাইগ্রেস।

ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। তাড়ায় নেমে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ৮৮ রানে থামে বাংলাদেশ।

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে সেই ধারাবাহিতা ধরে রাখতে পারেনি তারা। ১৩৫ রানের লক্ষ্যে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে টিম টাইগ্রেস।

১২ রানে ওপেনার ইশমা তানজিমকে ফেরান প্রেমা রাওয়াত। ৩ রানে তিনি আউট হলেও উইকেট ধরে খেলার চেষ্টা করেন আরেক ওপেনার শামিমা সুলতানা। সর্বোচ্চ ২০ রান করে তিনিও ফিরে গেলে আর কেউই রানের দেখা পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে।

এছাড়া বাকিদের কারও ব্যাট থেকেই আসেনি জয়ের জন্য পর্যাপ্ত রান। সাদিয়া আক্তারের ১০ রান ও ফাহিমা খাতুনের ১৪ রান ছাড়া বাকিদের কেউই আর স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। তাতে শেষপর্যন্ত ৮৮ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে প্রেমা রাওয়াত নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সোনিয়া মেন্ধিয়া ও তনুজা কানওয়ার নেন ২টি করে উইকেট।

Reneta

এর আগে ওপেনার নন্দিনী ক্যাশপ ১৫ বলে ৮ করে রান আউট হন। দিনেশ বৃন্দাকে সাজঘরে পাঠিয়েছেন ফাতেমা জাহান, তিনি ১৭ বলে করে যান ১৯ রান। ৮ রান করে ফাহিমা খাতুনের বলে আউট হন আনুশকা শর্মা।

রানের খাতা খুলতে না পারা মিন্নু মানিকে ফেরান ফারজানা ইয়াসমিন। রাধা যাদব ও তেজাল হাসাবনিস বেশ বড় জুটি গড়েন। ৩০ বলে ৩৬ রান করা রাধাকে ফেরান অধিনায়ক ফাহিমা। ভারতকে একা টেনে নেন তেজাল, ৩৪ বলে করেন অপরাজিত ৫১ রান।

বাংলাদেশের হয়ে ফাহিমা ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন ফারজানা এবং ফাতেমা।

Jui  Banner Campaign
ট্যাগ: ফাতেমাফারজানাবাংলাদেশভারতমেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে দেশী মদ তৈরির কারিগরকে পিটিয়ে হত্যা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফেনীর আবদুস সালাম স্মৃতি জাদুঘরে কিছু বই ছাড়া নেই কোন স্মৃতিচিহ্ন

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নারী-শিশুসহ বেশ কয়েকজন নিহত

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT