চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবস: উদযাপন নাকি আত্মসমালোচনার দিন?

ফারজিয়া হোসেনফারজিয়া হোসেন
১:৩৪ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৬
মতামত
A A

প্রতি বছর ৮ মার্চ আমরা নারী দিবস উদযাপন করি। বিভিন্ন অনুষ্ঠানে নারীদের সাফল্যের গল্প বলা হয়, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ভেসে বেড়ায়, আর সবাই নারীর সম্মান ও ক্ষমতায়নের কথা বলে। কিন্তু একটি প্রশ্ন বারবার সামনে আসে যে, দিনটি আমরা এত গুরুত্ব দিয়ে উদযাপন করি, বাস্তবে কি আমরা সেইভাবে নারীদের সম্মান, ভালোবাসা ও মর্যাদা দিতে পারি?

সমাজে এখনো অনেক নারীকে নানা ধরনের সামাজিক চাপে পড়তে হয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে না হলে তাকে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয়। পরিবার, আত্মীয়স্বজন কিংবা সমাজ সবাই যেন তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার অধিকার রাখে। একজন নারীর সাফল্য, স্বপ্ন বা ব্যক্তিত্বের চেয়ে অনেক সময় তার বৈবাহিক অবস্থাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, একজন নারী যতই শিক্ষিত হোক বা কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুক, বাস্তবতা অনেক সময় তার জন্য সহজ হয় না। কর্মক্ষেত্রে তাকে নানা ধরনের হয়রানি, বৈষম্য ও মানসিক চাপের মুখোমুখি হতে হয়। অনেক নারী এসব পরিস্থিতির কারণে নিজের স্বপ্নের পথ থেকে সরে যেতে বাধ্য হন। ফলে সমাজ সম্ভাবনাময় অনেক প্রতিভা হারিয়ে ফেলে।

তবুও নারীরা থেমে থাকেন না। তারা পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন। একজন নারী কখনো মা, কখনো বোন, কখনো সহকর্মী বিভিন্ন পরিচয়ে তিনি সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই তাদের সেই প্রাপ্য সম্মান ও নিরাপদ পরিবেশ দিতে পারছি?

আসলে নারী দিবস শুধু একটি উদযাপনের দিন নয়; এটি আমাদের জন্য আত্মসমালোচনারও একটি সুযোগ। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, নারীর প্রতি সম্মান, সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি দিনের দায়িত্ব নয় এটি হওয়া উচিত প্রতিদিনের চর্চা।

সমাজের কাছে তাই একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়-নারী আসলে কী? তিনি কি শুধুই সামাজিক প্রত্যাশা পূরণের একটি মাধ্যম, নাকি একজন পূর্ণ মানুষ, যার নিজস্ব স্বপ্ন, ইচ্ছা, অধিকার এবং মর্যাদা রয়েছে?

Reneta

হয়তো সত্যিকারের নারী দিবস তখনই উদযাপিত হবে, যখন নারীদের আর নিজেদের প্রমাণ করার জন্য আলাদা লড়াই করতে হবে না। যখন সমাজ তাদের সমান মানুষ হিসেবে দেখবে, সম্মান করবে এবং নিরাপদ ও সমান সুযোগের পরিবেশ তৈরি করবে। তখনই নারী দিবসের আসল তাৎপর্য পূর্ণতা পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীনারী দিবসনারীদের সাফল্যের গল্প
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT