মেয়েদের এএফসি এশিয়ান কাপের নিজেদের প্রথম ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হার দেখেছিল ইরান। দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি যুদ্ধবিধ্বস্ত দেশটি। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে তারা। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয়স্থান নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া
গোল্ড কোস্ট স্টেডিয়ামে ফেভারিট তকমা নিয়েই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়। ফিফা র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরের দলটির সঙ্গে ৬৮ নম্বরের ইরান কোনোভাবেই প্রতিযোগিতা গড়ে তুলতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচের প্রথমার্ধে তিন গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। ৮ মিনিটে এমি সেয়ারের গোলে লিড পায় দলটি। ২৭ মিনিটে মেরি ফাউলারের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৩৫ মিনিটে অ্যালানা কেনেডি তৃতীয় গোলটি করেন।
বিরতির পর ৫৮ চতুর্থ গোলের দেখা পায় অজিরা। ইরান জালে বল পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন কেনিডি। ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।







