অন্যান্য খেলা

নতুন ‘রানী’র অপেক্ষায় উইম্বলডন

উইম্বলডন টেনিস খেলোয়াড়ের প্রতিযোগিতা চলাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই খেলোয়াড়ের ছবি, একজন হাসছেন ও অন্যজন জেতার উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

উইম্বলডনে মেয়েদের এককের সেমিফাইনালে এলিনা সভেতলিনাকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছেছেন মার্কেতা ভন্ড্রোসোভা। প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ ছিল ইউক্রেনীয় তারকা সভেতলিনার। রোমাঞ্চকর ম্যাচে শেষপর্যন্ত শিরোপার মঞ্চে গেছেন ২০১৯ ফরাসি ওপেনের রানার্সআপ ভন্ড্রোসোভা। যেখানে প্রতিপক্ষ তিউনিশিয়ার উনস জাবেউর।

দ্বিতীয় সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেছেন তিউনিশিয়ার তারকা জাবেউর। প্রথম সেমিতে সভেতলিনাকে ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে ৬০ বছরের মধ্যে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের ভন্ড্রোসোভা।

শনিবার ফাইনালে মুখোমুখি হবেন জাবেউর-ভন্ড্রোসোভা। দুজনের সমানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। দুজনের যে-ই শেষ হাসি হাসুক, উইম্বলডন পাবে নতুন রানী। দুজনের কেউ প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ তো পাবেনই।

ফাইনালে উঠেই ইতিহাস গড়েছেন ২৪ বর্ষী ভন্ড্রোসোভা। তার আগে অবাছাই নারী খেলোয়াড় হিসেবে সবশেষ এমন কীর্তি গড়েছিলেন কিংবদন্তি বিলি জিন কিং। ১৯৬৩ সালে ফাইনালে উঠলেও শেষপর্যন্ত শিরোপা জিততে পারেননি। আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের কাছে হেরে গিয়েছিলেন। সেসময় অবশ্য মার্গারেট স্মিথ হিসেবেই পরিচিত ছিলেন কোর্ট।

গ্রাস কোর্টের টুর্নামেন্টে এবারের আগে কখনও দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি র‍্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা ভন্ড্রোসোভা।

বিষয়:উইম্বলডনজাবেউরভন্ড্রোসোভালিড স্পোর্টসসাবালেঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…