চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলার আশায় অনুশীলনে উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন কেন উইলিয়ামসন। অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ তার খেলার আশা শেষের খবর বেরোলেও এবার জানা গেছে ভিন্ন তথ্য। হুট করে এখনই দলে না ফিরলেও উইলিয়ামসনের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা এখনো টিকে আছে।

চলতি বছরের এপ্রিলে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই উইলিয়ামসন লিগামেন্টের ইনজুরিতে পড়েন। আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচের পর আর মাঠে নামেননি কিউই অধিনায়ক।

পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দলে ৩৩ বর্ষী ক্রিকেটারকে রাখা হয়নি। তবুও হাঁটুর অস্ত্রোপচার করানো কিউই ব্যাটার দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েই পুনর্বাসন চালিয়ে যাবেন। সম্প্রতি তিনি নেটে অনুশীলন ও ব্যাটিং শুরু করেছেন। এক মাসেরও কম সময়ের মধ্যে ফিট হয়ে বিশ্বকাপ স্কোয়াডে তিনি যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উইলিয়ামসনের সুস্থতা নিয়ে বেশ আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। বললেন, ‘চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পেলে আমরা তার খেলতে পারা নিশ্চিতে যথাসাধ্য ব্যবস্থা নেব। সে বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন কিনা, এটি জানানোর আগে আমরা এই অবস্থানেই থাকতে চাই।’

‘এখনো সে বোলারদের মুখোমুখি হচ্ছে না। আমরা কেবল সতর্কতা অবলম্বন করছি, এখনও পুনর্বাসনের পর্যায়ে রয়েছে। যদিও উইলিয়ামসন বিশ্বকাপের দলের অংশ হতে চলেছে এমন প্রতিশ্রুতি দেয়া যাবে না। কী হবে সেটা সময়ই বলে দেবে।’

নিউজিল্যান্ডের জন্য উইলিয়ামসনের বিশ্বকাপে না থাকাটা হবে বড় ধাক্কা। ৩২ বর্ষী ক্রিকেটার ১৬১ ওয়ানডে ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরিসহ ৪৭.৮৩ গড়ে করেছেন ৬,৫৫৪ রান।

Reneta

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়েছিলেন উইলিয়ামসন। আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে ডিপ স্কয়ার লেগ বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ নেয়ার চেষ্টা করার সময় উইলিয়ামসন বাজেভাবে পড়ে যান। তার ডান হাঁটু শরীরের নিচে চাপা পড়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT