চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের উখিয়াতে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু 

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:১৯ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার প্রতিনিধির পাঠানো ছবি

কক্সবাজার প্রতিনিধির পাঠানো ছবি

কক্সবাজারের উখিয়াতে বিদ্যুতায়িত হয়ে রহস্যজনকভাবে এক বয়স্ক বন্য হাতির মৃত্যু হয়েছে। তদন্তকারী বলছেন, ‘ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। তবে কানের মধ্যে গুলি করার কারণেও মৃত্যু পারে।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় জনগণ বন বিভাগকে খবর দেয়। পরে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের হরিণের জিরি পশ্চিম খয়রাতি রমজান আলী ঘোনা নামক এলাকায় কৃষিজমি থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় জনগণের কাছে খবর পেয়ে আমি সহ বন বিভাগের একটি বড় টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি পর্যবেক্ষণ করি। আশপাশে অনেকগুলো বিদ্যুতের তার দেখা গেছে। এটা আমার ধারণা, হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

কক্সবাজার প্রতিনিধির পাঠানো ছবি

উখিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন বলেন, আমি নিজে এখনো হাতিটির ময়না তদন্তের কাজ করছি। তবে আমার কাছে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে, বয়স্ক হাতিটির কানে ছিদ্র রয়েছে। এক পাশ দিয়ে হাত দিলে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা ধারণা করা হচ্ছে তার কানে হয়তো গুলি লাগতে পারে। আবার সামনে সুরঙ্গের সাথে বিদ্যুতের শকের চিহ্ন রয়েছে। শরীরের কয়েকটি স্থানে ইনফেকশন রয়েছে। সবগুলো মিলে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না কিভাবে মারা গেছে।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকা ও জনবসতির সীমান্তে সাম্প্রতিক সময়ে বন্য হাতির চলাচল বেড়ে গেছে। এতে ফসল নষ্ট ও সম্পদের ক্ষতি হওয়ায় কিছু কৃষক অবৈধভাবে কারেন্টযুক্ত জাল ব্যবহার করছেন। এসব ফাঁদে প্রতিনিয়ত বন্যপ্রাণী ঝুঁকির মুখে পড়ছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্ত শেষে হাতিটিকে দাফন করা হবে। এই হাতি হত্যার সাথে কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরে উখিয়া ও টেকনাফ এলাকায় মোট পাঁচটি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে একটি মা হাতির মৃত্যু, হ্নীলা বিট এলাকা ও জুমছড়িতে দুইটি, দোছড়িতে একটি এবং সর্বশেষ উখিয়ার পশ্চিম খয়রাতিতে একটি হাতি মারা যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারবন্য হাতির মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT