চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্যপানের সময় তর্কের জেরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মালয়েশিয়ার সাবাহ রাজ্যে এক ব্যক্তি বাড়িতে মদ খাওয়ার সময় তার স্ত্রীর সাথে তর্কাতর্কি শুরু হয়। এর জেরে স্বামী তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় মৃত্যুবরণ করেন ৪১ বছর বয়সী ওই নারী। 

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় অ্যালকোহলযুক্ত পানীয় ট্যাপাই পান করার সময় ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। তবে ঝগড়ার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তর্ক চলাকালীন সময় ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীকে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেন। এরপর ওই ব্যক্তি স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় দম্পতির ১৬ বছর বয়সী মেয়ে মায়ের শরীরে আগুন নেভানোর চেষ্টা করছিল।

পরে মেয়েটির চাচা এসে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নিয়ে যান। ঘটনার ১৬ ঘণ্টা পরে কেনিংগাউ জেলা হাসপাতালে মারা যান ওই নারী।

কেনিংগাউ জেলা পুলিশের প্রধান ইয়াম্পিল আনাক গারাই বলেছেন, রোববার দুপুর ১ টা ৪১ মিনিটে কেনিংগাউ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে। এদিকে হত্যার অভিযোগে ওই নারীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রধান বলেন, অধিকতর তদন্তের জন্য তাকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনমদ্যপানমালয়েশিয়াস্ত্রীস্ত্রীর গায়ে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT