চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন পিছিয়ে গেল ধর্মেন্দ্রর শেষ সিনেমার মুক্তি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সদ্য প্রয়াত কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’। যেখানে শেষবারের মতো ‘হি-ম্যানে’র ম্যাজিক দেখার অপেক্ষায় ছিলেন দর্শক-অনুরাগীরাও।

তবে বুধবার জানা যায়, ভারতজুড়ে ‘ধুরন্ধর’ ঝড়ের আবহে ‘ইক্কিস’ রিলিজের দিনক্ষণ পিছিয়েছে। কিন্তু আদৌ কি তাই? এবার ‘বীরু’ ধর্মেন্দ্রর শেষ ছবি নিয়ে বড় আপডেট দিলেন ‘জয়’ অমিতাভ বচ্চন।

‘ইক্কিস’-এর সুবাদেই বড়পর্দায় প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিগ বি’র নাতনি অগস্ত্য নন্দা। তবে বিগবাজেট সিনেমার ধাক্কায় নির্ধারিত দিনে প্রথমবারের জন্য বড়পর্দায় আসা হচ্ছে না অগস্ত্যর! পরিবর্তে আরও একসপ্তাহ বাদে মুক্তি পাচ্ছে ‘ইক্কিস’। কিন্তু আচমকাই কেন রিলিজের দিনক্ষণ পিছনো হল?

প্রথমে শোনা গিয়েছিল, একে তো ভারতজুড়ে ‘ধুরন্ধর’র জ্বর। উপরন্তু মাথার উপর খাঁড়ার মতো ঝুলছে কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত রোম্যান্টিক সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা’র রিলিজ। সেই ছবিটিও মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। সেই কারণেই কি ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর রিলিজ পিছিয়ে গেল? এবার প্রয়াত বন্ধু বীরু’র হয়ে ব্যাট ধরলেন ‘জয়’ অমিতাভ। ফাঁস করলেন অগস্ত্য, ধর্মেন্দ্রর সিনেমার মুক্তি পিছনোর আসল কারণ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিগ বি এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, “আগে ‘ইক্কিস’-এর ২৫ তারিখ আসার কথা ছিল। এবার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি রিলিজ করছে। মূলত কজন জ্যোতিষ বলেছেন, ভাই, এটাই শুভ সময়। ব্যাস, আমরাও সেই দিনটাই ঠিক করলাম।”

অতঃপর ‘ইক্কিস’-এর রিলিজ পিছনোর নেপথ্যে যে ‘ধুরন্ধর’-এর হাত নেই, সেটা স্পষ্ট করে দিলেন অমিতাভ বচ্চন।

Reneta

২৪ নভেম্বর ‘হি-ম্যানে’র প্রয়াণের পর থেকেই নেটভুবনে চর্চিত তার অন্তিম সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। অন্যদিকে পরমবীরচক্র সম্মানে ভূষিত অরুণ ক্ষেত্রপালের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দাকে।

এই সিনেমার শুটিংয়ের শেষ দিনে ভারত-পাকিস্তান দুই দেশকে মিলিয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্র। তিনি জানান, “আমার মনে হয়, ভারত-পাকিস্তান উভয় দেশের দর্শকমহলেরই ‘ইক্কিস’ দেখা উচিত। আজ যেহেতু শুটিংয়ের শেষ দিন তাই আনন্দের পাশাপাশি আমার খুব দুঃখও হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও।”- এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ইক্কিস’অগস্ত্য নন্দাঅমিতাভ বচ্চনধর্মেন্দ্রশেষ ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT