চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপবাদ কেন দিচ্ছেন? সব হবে, একটু সময় দেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ২০, মার্চ ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ১২ বছর পার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময়ে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বেশকিছু বড় ও জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন করেছে তার মন্ত্রণালয়। কিন্তু দূর হয়নি রাস্তার দুর্ভোগ। লক্কড়-ঝক্কড় বাসে সয়লাব ঢাকার রাস্তা। দীর্ঘ সময়ে এর কোন সূরাহা হয়নি।

এ প্রসঙ্গে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেছেন: আমি মন্ত্রী; আমি তো বাস ঠিক করব না। এই বাস বন্ধ করলে আপনারা (সাংবাদিক) আগে রাস্তায় নামবেন। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন? এই মন্ত্রণালয়ের আওতায় কত কাজ হয়েছে। সব হবে, একটু সময় দেন।

বুধবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ঢাকায় রমজান মাসে যানজট বাড়ে কেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়, শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। আস্তে আস্তে ঠিক হবে। একসঙ্গে সব হবে না তো।

বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন: এই একটু প্রকল্প দেরি হয়েছে। এটাও হয়ে যাবে।

এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প নিয়ে ওবায়দুল কাদের বলেন: এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: এ প্রকল্প চলতি বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছরে শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেইভাবেই কাজ চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। ওই অংশে সব মিলিয়ে ১৫টি র‌্যাম্প ছিল। এবার খুলে দেওয়া হলো ষোড়শ র‌্যাম্প। ১ দশমিক ৫ কিলোমিটার এ র‌্যাম্পের উদ্বোধনের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল আরো বেশি করে পাবেন রাজধানীরবাসী।

মোটরসাইকেল ও তিন চাকার যান ছাড়া অন্যান্য সব যানবাহন নির্দিষ্ট হারে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সাধারণ যাত্রীদের জন্য এক্সপ্রেসওয়েতে বিশেষ বাস সেবাও চালু করেছে।

এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ছয় মাস পর আজ খুলে দেওয়া হয় এক্সপ্রেসওয়ের এফডিসি সংলগ্ন ডাউন র‌্যাম্প। এটি উদ্বোধনের ফলে উত্তরা থেকে আসা গাড়িগুলো খুব সহজেই মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের কী বিষয়ে আলোচনা?

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

এপ্রিল ৪, ২০২৬

লড়াই করে শক্তিশালী চীনের সাথে হারল বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬

ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ছাড়তে নির্দেশ

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT