চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ঝড় তুলছে কে এই রেহমান ডাকাত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউডের নতুন স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং প্রধান ভূমিকায় অভিনয় করলেও, ছবিতে আলো ছড়াচ্ছেন ভিলেন চরিত্রে অভিনয় করা অক্ষয় খান্না! তিনি চলচ্চিত্রে রূপ দিয়েছেন পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার রেহমান ডাকাত–কে, যিনি এক সময় করাচির লিয়ারি এলাকায় দাপটের সাথে শাসন করেন।

ছবিতে অক্ষয়ের প্রবল উত্তেজনাপূর্ণ এন্ট্রি বাহরাইনি র‌্যাপার ফ্লিপারাচির গান ‘এফএ৯ এলএ’-তে তার ডান্স সিকোয়েন্স ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রেহমান ডাকাতের চরিত্রে বাজিমাত করেছেন অক্ষয় খান্না

কে ছিলেন রেহমান ডাকাত?

রেহমান ডাকাতের আসল নাম ছিল সর্দার আব্দুল রেহমান বালোচ। ১৯৭৫ সালে জন্ম নেওয়া রেহমান কৈশোরেই অপরাধ জগতে পা রাখেন। তার বাবা ছিলেন মাদক ব্যবসায়ী এবং সেই পথ ধরেই রেহমানও খুব অল্প বয়সে মাদক সরবরাহকারী হিসেবে অপরাধচক্রে যুক্ত হন।

১৩ বছর বয়সেই তিনি প্রথমবার ছুরি মেরে গুরুতর অপরাধে জড়ান। মাত্র ১৫ বছর বয়সে তিনি নিজের মাকে হত্যা করেন। অভিযোগ, তার মা এক প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যের সাথে যুক্ত ছিলেন। এ খবর পেয়ে রেহমান ক্ষুব্ধ হয়ে মায়ের গলা কেটে হত্যা করেন।

এই ঘটনার পর থেকেই অপরাধজগত তাকে ডাকতে শুরু করে “রেহমান ডাকাত” নামে।

Reneta

১৯৯০-এর শেষ দিকে রেহমান যোগ দেন হাজি লালুর গ্যাংয়ে। লালুকে ২০০১ সালে গ্রেপ্তার করা হলে রেহমান গ্যাংটির নেতৃত্ব হাতে নেন। এরপর প্রায় আট বছর ধরে তিনি লিয়ারিকে নিজের দুর্গে পরিণত করেন। তার ডান হাত হিসেবে কাজ করতো উজায়ের বালোচ (চাচাত ভাই)।

বলা হয়, প্রতিদ্বন্দ্বীদের আতঙ্কিত করতে তারা শত্রুর কাটা মুণ্ডু দিয়ে ফুটবল খেলত। এমন নৃশংসতার অভিযোগও রয়েছে আন্তর্জাতিক প্রতিবেদনে।

২০০৯ সালের আগস্টে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রেহমান ডাকাত নিহত হন। তখন তার বয়স ছিল মাত্র ৩৪। মৃত্যুর পর গ্যাংয়ের নেতৃত্ব নেয় উজায়ের বালোচ।

ভারতীয় নির্মাতা অদিত্য ধরের পরিচালনায় নির্মিত ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার রেহমান ডাকাত চরিত্রটি আংশিক বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি।

চলচ্চিত্রের কাহিনি ২০০০ দশকের করাচির লিয়ারিকে কেন্দ্র করে, যেখানে রেহমান ও উজায়ের বালোচের গ্যাং নিয়ন্ত্রণ করত পুরো এলাকা, এবং সেখানে ভারতের এক আন্ডারকভার গোয়েন্দা হামজা আলি মাজারি (অভিনয়ে রণবীর সিং) প্রবেশ করে গ্যাংটি ভেঙে দেওয়ার চেষ্টা করে।

ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবনসহ আরও অনেকে। ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অক্ষয় খান্নার ভীতিকর ক্যারিশমাটিক অভিনয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় খান্নাঅভিনেতাঅর্জুন রামপালআর মাধবনআর মাধবনসগ্যাংস্টারপাকিস্তানবলিউডরেহমান ডাকাতসঞ্জয় দত্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT