চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই ধর্মগুরু ভোলে বাবা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১২১ জন নিহত হয়েছেন। ঐ অনুষ্ঠানে ভোলে বাবা নামে পরিচিত এক ধর্মপ্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই অনুষ্ঠান শেষে তাবু থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বেশ আলোচনায় এসেছেন ভোলে বাবা।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, ভোলে বাবার আসল নাম সুরজ পাল। তিনি উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালি তহসিলের বাহাদুর নগর গ্রামের বাসিন্দা। এই ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।

জানা গেছে, সুরজ পাল ১৯৯০ সাল পর্যন্ত স্থানীয় গোয়েন্দা ইউনিটে উত্তরপ্রদেশ পুলিশের একজন কনস্টেবল ছিলেন। গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ায় চাকরি থেকে অবসর নেন। পরে নতুন নাম ব্যবহার করে ধার্মিক জীবনযাপনের বিষয়ে জনসাধারণকে উপদেশ দিতে শুরু করেন।

তিনি নিজেকে নারায়ণ সাকার হরির একজন শিষ্য বলে দাবি করতেন। গ্রামে সুরজ পালের ‘নারায়ণ সাকার হরি’ নামের একটি আশ্রম আছে যা প্রায় ৩০ একর জুড়ে বিস্তৃত। স্থানীয়রা জানান, ওই আশ্রমে প্রতিদিন প্রায় ১২ হাজার অনুসারী সমাবেত হতেন। সুরজ পালের রয়েছে বিশাল গাড়িবহর এবং ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী। তিনি মিডিয়া থেকে সবসময় দূরেই থাকেন।

তিনি সাধারণত একটি সাদা কোট, ট্রাউজার এবং রঙিন সানগ্লাস পরেন। তার নারী অনুসারীদের অনেকেই সাধারণত গোলাপী পোশাক পরেন এবং তাকে ভোলে বাবা হিসেবে পূজা করেন। তার স্ত্রী প্রায়শই তার সাথে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন এবং তাকে “মাতাশ্রী” বলে সম্বোধন করা হত। ২০১৪ সালে তিনি বাহাদুর নগর থেকে ময়নপুরীর বিছওয়াতে চলে যান। তিনি সেখান থেকেই প্রচারণা চালিয়ে যেতেন।

Reneta

জানা গেছে, ভোলে বাবার নামে যৌন নির্যাতনের অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আগ্রা, ইটাওয়া, কাসগঞ্জ, ফারুখাবাদ এবং রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা সত্ত্বেও তিনি আধ্যাত্মিক জ্ঞান প্রচার করে যেতেন। ১৯৯৭ সালে যৌন নিপীড়নের অভিযোগে কারাদণ্ড হয় তার।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মগুরুভারতভোলে বাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা স্বর্ণের দাম বাড়ল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশ নিতে পারলেও ফলাফল স্থগিত থাকবে বিএনপির আসলাম চৌধুরীর

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT