চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাকলি নৃত্যশিল্পীর চরিত্রে কে এই অভিনেতা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

কখনও পাঞ্জাবি চরিত্রে, আবার কখনওবা মহাকাশ বিজ্ঞানীর চরিত্রে পর্দা মাতিয়েছেন তিনি। বিভিন্ন ছবিতে বহু রূপে এভাবেই নিজেকে মেলে ধরেছেন অক্ষয় কুমার। তাকে দেখে কখনও মুগ্ধ অনুরাগীরা, কখনও আবার বিস্মিত। সেই সমস্ত বিষয়কে ছাপিয়ে এবার কথাকলি নৃত্যশিল্পীর বেশে দেখা মিললো অক্ষয়ের!

মূলত এটি তার আগামী ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’এর একটি লুক। সেখানেই অক্ষয়ের দেখা মেলে কথাকলি নৃত্যশিল্পীর পোশাকে। মুখে বিশেষ মেকাপ নেন এই নৃত্যশিল্পীরা। অভিনেতা আপাদমস্তক সে ভাবেই নিখুঁত সাজিয়েছেন নিজেকে। যা দেখে তাজ্জব তার অনুরাগীরা।

আগামী ছবির লুক প্রকাশ্যে এনে অক্ষয় সমাজমাধ্যমে লিখেছেন, “এটি কোন পোশাক নয়। এটি আমার জাতির প্রতীক। সি শঙ্কর নায়ার কোন দিন অস্ত্র হাতে লড়াইয়ে নামেননি।”

তিনি আরও জানিয়েছেন, যার জীবন নিয়ে ছবি তৈরি হয়েছে সেই সি শঙ্কর নায়ার বরাবর আইনি পথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৮ এপ্রিল বড় পর্দায় তাকেই তুলে ধরা হবে, যা পাঠ্যপুস্তকে কখনও বলা হয়নি।

গত দু’সপ্তাহ ধরে অক্ষয়-করণ জোহর জুটির ‘কেশরী ২’ ছবি চর্চায়। খবর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এক মিনিট ৩৯ সেকেন্ডের একটি ঝলক প্রকাশ্যে আসতেই সেই চর্চা দ্বিগুণ। একই সঙ্গে কৌতূহলও, ছবির নায়ক কি অক্ষয়? তাকেই কি সি শঙ্কর নায়ারের চরিত্রে দেখা যাবে? নাকি তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন? এই বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি অক্ষয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘কেশরী চ্যাপ্টার ২’অক্ষয় কুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT