চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ভেঙেছিলো রণবীর-দীপিকার প্রেম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের সম্পর্কের কথা অজানা নয় কারও। মোটামুটি একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তারা। ‘বচনা অ্যায় হাসিনো’ সিনেমায় ২০০৮ সালে একসঙ্গে জুটিবদ্ধ হন বলিউডের এই হিট জুটি। সেই সময় থেকেই প্রেম শুরু হয় তাদের।

নানা পার্টি থেকে ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠান, বিভিন্ন মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। তাদের প্রেম এতটাই গভীর ছিল যে দীপিকা একটা সময়ে পিঠে ট্যাটু করে রণবীরের নামের অক্ষর খোদাই করেছিলেন। তবে দুঃখের বিষয় এই সম্পর্ক টেকেনি তাদের।

কিন্তু কেন টেকেনি তাদের এই সম্পর্ক জানেন কি?  দীপিকা-রণবীরের প্রেম ভেঙে যাওয়ার পর অনেকবারই শোনা গিয়েছিল যে রণবীর দীপিকাকে ঠকিয়েছেন। তবে ছেলে নিয়ে ছড়ানো এই বক্তব্য মানতে নারাজ নীতু কাপুর।

একটি অনুষ্ঠানে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের ব্রেকআপ নিয়ে কথা বলেন নীতু। একটি পুরোনো সাক্ষাৎকারে নীতুকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না ওর অনেক বান্ধবী আছে। কেবল একজনই ছিল, সে দীপিকা। আমার মনে হয় হয়ত সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়েও যান। যদি তাদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো, তাহলে সম্পর্ক ভেঙে যেত না।’

একই সঙ্গে নীতুর আরও জানান, তিনি কোন ভাবেই দীপিকাকে ‘খারাপ’ বলতে চান না। কখনও তার মনেও হয়নি মেয়েটি কোন দিক থেকে খারাপ। তার কথায়, ‘বিয়ে করো না বা এইরকম বান্ধবী রেখো না, এমন মন্তব্য তো কখনও করব না। রণবীর যা করতে চায়, সেটা ওর উপরই নির্ভর করবে। তবে আমি আমার তরফে যতটুকু সম্ভব মতামত জানিয়েছে। বাকি সিদ্ধান্ত ও নিত।’

তবে বর্তমানে দু’জনে নিজেদের মতো করে তাদের জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা ও রণবীর বিবাহিত। শুধু তাই নয়, তাদের দু’জনেরই কন্যা সন্তান রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকা পাড়ুকোনদীপিকা-রণবীরপ্রেমরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT