চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল ব্যাংকের আবেদন করতে যা যা লাগবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন আহ্বান করেছে। আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক অনুমোদনের উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো আর্থিক খাতের দক্ষতা বৃদ্ধি, সেবার পরিসর বিস্তৃত করা এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসই) অর্থায়ন সহজ করা। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণপ্রবাহ সহজ করতেও ডিজিটাল ব্যাংককে গুরুত্বপূর্ণ হাতিয়ার মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন থাকতে হবে ৩০০ কোটি টাকা। তুলনায় প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে প্রয়োজন ৫০০ কোটি টাকা। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে এবং পেমেন্ট সেবা পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনের আওতায়।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন জমা দেওয়ার সময়সীমা: ১–৩০ সেপ্টেম্বর।

  • নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে ৫ লাখ টাকা (অফেরতযোগ্য) ফি জমা দিতে হবে।

  • এ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে জমা দিতে হবে।

  • আবেদনপত্র সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি ই-মেইলেও পাঠাতে হবে।

আবেদনকারীদের নির্ধারিত প্রস্তাবপত্রের সঙ্গে পাঁচ লাখ টাকা (অফেরতযোগ্য) ফি জমা দিতে হবে। এই টাকা যেকোনো তফসিলি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে জমা দিতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হবে। আবেদনপত্র সরাসরি জমা দেওয়ার পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে কেবল প্রধান কার্যালয় থাকবে। আলাদা কোনো শাখা, উপশাখা, এটিএম, সিডিএম বা সিআরএম থাকবে না। গ্রাহকরা ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা পাবেন না; সব কার্যক্রম চলবে অ্যাপ, মোবাইল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে।

Reneta

এর আগে ২০২৩ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে। তখন ন্যূনতম মূলধন ছিল ১২৫ কোটি টাকা। পরবর্তীতে তা বৃদ্ধি করে ৩০০ কোটি টাকা করা হয়েছে।

পূর্ববর্তী সরকারের সময় ডিজিটাল ব্যাংকের উদ্যোগ নেওয়া হলেও অর্থায়নসংক্রান্ত জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। সে সময় নগদ ও কড়ি নামে দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল ব্যাংকবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT