চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল ফিতরের দিন যেমন থাকবে আবহাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ন ২০, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, পরিবেশ
A A

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশেই আনন্দ, খুশি ও উৎসবের আমেজ থাকলেও আবহাওয়ার কারণে কিছুটা বিড়ম্বনার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে ও পরের দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে, যার ফলে ঈদের জামাতের সময় বৃষ্টি ও ঝড়ের কারণে উন্মুক্ত স্থানে নামাজে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশে বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঈদের দিন সকাল থেকে দুপুরের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে, যা ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। ঈদের জামাতের সময় বিশেষভাবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। এর ফলে ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতে বিঘ্ন ঘটতে পারে।

এদিকে, দুপুরের পর রংপুর ও রাজশাহী থেকে শুরু হয়ে ঝড়টি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, এবং বিকেলের দিকে সারা দেশে আরেক দফা ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) সকালে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।

তবে ঈদের পরদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরের দিকে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে, তবে দিনের বেলা আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়াঈদুল ফিতর
শেয়ারTweetPin

সর্বশেষ

পবিত্র জুমাতুল বিদা আজ

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগ্রহীত

ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে ১ লাখ ফলোয়ার? ফেসবুকে ভিডিও দিলেই মাসে আয় ১০০০ ডলার!

মার্চ ২০, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

মার্চ ২০, ২০২৬

ঈদুল ফিতরের দিন যেমন থাকবে আবহাওয়া

মার্চ ২০, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT