জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলের ঐকমত্য যথেষ্ট নয়, নাগরিক সমাজের ঐকমত্য ও অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, ৩৩ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। দলগতভাবে তাদের মত জানা গেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছি সবাই, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি।
রোববার (২৫ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
একই বৈঠকে মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান বলেছেন, এমন ধরনের সংস্কার করা উচিত হবে না, যা টেকসই হবে না।
তিনি আরও বলেছেন, জাতীয় নেতাবৃন্দ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার করা হলে তা টেকসই হবে না। সংস্কারের ক্ষেত্রে এমন কোন কিছুতে হাত দেওয়া উচিত হবে না, যা পরবর্তীতে জটিলতা আরও বাড়াবে। কারণ এখন পরিস্থিতি এমনিতেই জটিল।
সংবিধান সংক্রান্ত সংস্কার নির্বাচিত সরকার করবে বলেও মন্তব্য করেন তিনি।








