ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় শাহরুখ বলেন, আশা ভোঁসলের চলে যাওয়ার খবর আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আশা ভোঁসলের মৃত্যু খবরে সত্যিই খুব খারাপ লাগছে। তার কণ্ঠ ছিল ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ, আর এই কণ্ঠ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
শাহরুখ আরও বলেন, আশা ভোঁসলে ছিলেন এমন একজন প্রতিভা, যিনি কখনও হারিয়ে যাবেন না। ব্যক্তিগতভাবে তার প্রতি এই শিল্পীর স্নেহ ও আশীর্বাদের কথাও স্মরণ করে শাহরুখ বলেন, তিনি সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছেন, তাকে আমি খুব মিস করব।
বার্তার শেষে মারাঠি ভাষায় ‘তাই’ সম্বোধন করে তিনি লেখেন, “শান্তিতে থাকুন, আশা তাই… আপনাকে ভালোবাসি।
৯২ বছর বয়সে রবিবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান আশা ভোঁসলে। তার ছেলে আনন্দ ভোঁসলে জানান, সোমবার বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ এপ্রিল) শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। তার নাতনি জানাই ভোঁসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।







