চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকারী নির্মাতার অভিযোগ, যা বললেন রেদওয়ান রনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ১১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানিসহ কয়েকটি অভিযোগ উঠেছে। এই অভিযোগ এনেছেন স্বাধীন চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা শৌভ রহমান রনি, যিনি একসময় রেদওয়ান রনির সহকারী ছিলেন।

৭ আগস্ট মেহেরপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে অভিযোগ জানান শৌভ। যেখানে তিনি দাবি করেন, ২০১১ সালে রেদওয়ান রনির সহকারী হিসেবে কাজ করার সময় থেকেই তিনি ব্যক্তিগত বিরাগের শিকার হচ্ছেন।  প্রভাব ব্যবহার করে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন শৌভ।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, সমস্যার শুরু ২০১১ সালে, যখন তিনি রেদওয়ান রনির সহকারী ছিলেন। তখন থেকেই রনি তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছেন। চরকিতে গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে রনি বিভিন্ন মহলকে প্রভাবিত করে তার কাজের সুযোগ নষ্ট করছেন বলে অভিযোগ শৌভর।

এ বিষয়ে রনির এক সময়ের সহকারী শৌভর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,“২০০৮ সালের শেষের দিকে রেদওয়ান রনির সহকারী হিসেবে কাজ শুরু করি, ২০১০ এর শেষের দিকে ‘সিন্ডিকেট’ করে আমাকে বের করে দেয়া হয়।”

রেদওয়ান রনির প্রডাকশন হাউজ থেকে বের হওয়ার পর থেকেই তিনি বহু জায়গায় কাজের সুযোগ পেলেও সেটা চালিয়ে যেতে পারেননি বলে অভিযোগ। এরজন্য তিনি রনির প্রভাবকে দায়ি করেন। শৌভর দাবি, এক সময় বাধ্য হয়ে ঢাকা ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন।

রেদওয়ান রনির সাথে সবকিছু মিটমাট করার নিমিত্তে ২০২৩ সালে চরকিতে গিয়ে দেখা করেন বলেও এসময় জানান শৌভ। তার ভাষ্য, “চরকিতে গিয়ে রনি ভাইয়ের সাথে দেখা করি। উনাকে বলি, অতীতে যা হওয়ার হয়েছে, এখন একটা কিছু করেন যেন আমাকে আর সমস্যাগুলো ফেস করতে না হয়। একসময় রনি ভাই আমাকে চরকিতে স্ক্রিপ্ট জমা দিতে বললেন। আমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। একটি স্ক্রিপ্ট জমাও দিয়েছিলাম।”

Reneta

“আসলে স্ক্রিপ্ট জমা দেয়ার উদ্দেশ্য ছিলো, রনি ভাই পড়েন কিনা সেটা দেখা। আমি আসলে বুঝতে চেয়েছিলাম, রনি ভাই প্রতিভার দাম দেন কিনা, নাকি হিংসা ই করেন! আসলে আমিতো চরকির সিইও এর কাছে স্ক্রিপ্ট জমা দেইনি, দিয়েছিলাম যার সাথে এক সময় কাজ করতাম সেই পুরনো নির্মাতা রেদওয়ান রনির কাছে। কিন্তু তিনি আজও আমার স্ক্রিপ্ট পড়েননি।” বলছিলেন শৌভ।

শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন ও ফেসবুক লাইভে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে রেদওয়ান রনিও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিযোগের বিষয়ে রেদওয়ান রনি বলেন, “আনুষ্ঠানিকভাবে আমি কোনো অভিযোগ এখনো পাইনি। আনুষ্ঠানিকভাবে কোনো বিষয়ে যদি আমার কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়, তখন এগুলো নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া যাবে।”

রেদওয়ান রনি বলেন,“চরকিতে যে কোনো নির্মাতা গল্প জমা দিতে পারেন, যোগ্যতার ভিত্তিতে কনটেন্ট টিম তার নিজস্ব প্রক্রিয়ায় গল্প নির্বাচন বা বাতিল করেন। সংশ্লিষ্ট বিষয়ক অভিযোগ চরকির অফিসিয়াল মাধ্যমে জানাতে পারেন যে কেউ।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিরনিরেদওয়ান রনিলিড বিনোদনশৌভ রহমান রনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদে আছেন যারা

এপ্রিল ৪, ২০২৬

তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে হাউস ফুল প্রেশার কুকার

এপ্রিল ৪, ২০২৬

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

এপ্রিল ৪, ২০২৬

অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT