দশম জাকসু কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, আজ সন্ধ্যা সাতটা নাগাদ আনুষ্ঠানিক ভাবে জাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি এক বিবৃতিতে একথা জানান।
তিনি আরও বলেন, “৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অভিজ্ঞতা কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করছে। আশা করছি আর দেরি হবে না।”
এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনে গড়ালেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
এর আগে, সকালে প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে।


