ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকের শেষে রঙিন পোশাকে নামবে দল দুটি। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকরা। শাই হোপের নেতৃত্বে সিরিজের জন্য পূর্ণশন্তির দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের শেষ সিরিজের দল থেকে দুই পরিবর্তন নিয়ে ১৫ সদস্যের দল দিয়েছে উইন্ডিজ। হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গায় ডাক পেয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস।
তিন ম্যাচের সিরিজে উইন্ডিজ দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার আমির জাংগু। গতমাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়া জাস্টিন গ্রেভসকে ফেরানো হয়েছে।
আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলস ও রোমারিও শেফার্ড।








