চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজে টানটান উত্তেজনার গল্প বলবেন ভিকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

এক রাতে বাস যাত্রায় টাকার লোভে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দুই বন্ধু সালেক-আতাবর। লোভের এই চক্রে এক এক করে জড়াতে থাকে বাসের অন্য যাত্রীরা। শুরু হয় একের পর এক বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত একটি টিকিট নির্ধারণ করবে কারা হবে বিশৃঙ্খলার বলি আর কে জিতবে পুরস্কার?

লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন-এর এরকম টান টান উত্তেজনার এক গল্প নিয়ে ‘পুনর্জন্ম’ খ্যাত ভিকি জাহেদ পরিচালনা করেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’। সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই ও সঙ্গে ছিলেন নাজিম উদ দৌলা।

৬ পর্বের ক্রাইম-কমেডি ও থ্রিলার জনরার সিরিজ ‘টিকিট’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, জয়রাজ, বাদল শহিদ, এ.কে. আজাদ সেতু সহ আরও অনেক।

পরিচালক ভিকি জাহেদ-এর সব কাজেই একটা মিস্ট্রি থাকে। টিকিট-এও থাকবে এরকম ছোঁয়া। সেই সাথে থাকবে কিছু ভিন্ন ও নতুন উপস্থাপন। টিকিট নিয়ে ভিকি বলেন, ‘আমি বেশির ভাগ সময় থ্রিলার জনরা নিয়ে কাজ করেছি। তবে টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। এই সিরিজে ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি।‘

লেখক নাজিম উদ্দিন গল্প নিয়ে নির্মাণের চিন্তা কীভাবে আসবে তা জানিয়ে পরিচালক বলেন, ‘স্যাটায়ার ও ডার্ক কমেডি আমার খুব পছন্দের একটা জনরা। কাজ নিয়ে খুবই এক্সসাইটেড। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তীতে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে।’

যারা আমার কাজ দেখেন বা না দেখেন সবারই এই কাজটা দেখলে ভালো লাগবে। ওটিটির সব কনটেন্টের মধ্যে টিকিট সবচেয়ে ভিন্ন রকম কিছু হবে। আর আমরা সব সময় দর্শকদের বিনোদন দেয়ার জন্য কাজ করি। সেটা এই কনটেন্টে সবচেয়ে বেশি পাবে আশা করছি।-বলেন ভিকি জাহেদ।

Reneta

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকেই চরকিতে দেখা যাবে ওয়েব সিরিজ ‘টিকিট’। সিরিজে ‘মূল হারালাম’ ও ‘মন ভালা না’ শিরোনামে দুইটি গান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল্লাহ আল সেন্টুএ কে আজাদ সেতুওয়েব সিরিজজয়রাজটিকিটপুনর্জন্মবাদল শহিদভিকি জাহেদমনোজমাহমুদ আলমলিড বিনোদনসাফা কবীরসিয়ামসিয়াম আহমেদসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT