প্রায় তিন দশক আগে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। একাধিকবার অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার তাকে নিয়ে ওয়েব সিরিজ আনতে চলেছে জানি ফায়ার ফক্স ফিল্ম প্রোডাকশন হাউস।
জানা গিয়েছে, ‘লরেন্স-আ গ্যাংস্টার স্টোরি’ নামের এই সিরিজের জন্য ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে ইম্পা’র (ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) তরফ ঠেকে। এই সিরিজে লরেন্সের যাবতীয় কুকীর্তি তুলে ধরা হবে। যে কিনা শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও কুখ্যাত কর্মকাণ্ডের জন্য পরিচিত।
লরেন্স কীভাবে সে এমন ভয়ানক গ্যাংস্টারে পরিণত হল, সেই গল্পই বলবে এই সিরিজ। দেশে-বিদেশে কীভাবে তার চক্র ছড়িয়ে রয়েছে, কীভাবে বিষ্ণোই গ্যাং অপারেশন চালায়, সেসব বিষয় দেখানো হবে এতে।
লরেন্স বিষ্ণোইয়ের ভূমিকায় কাকে দেখা যাবে সেটা এখন ও ফাঁস করা হয়নি ওই প্রযোজনা সংস্থার তরফ ঠেকে। তবে দিওয়ালীর মৌসুমে ‘লরেন্স-আ গ্যাংস্টার স্টোরি’ ওয়েব সিরিজের প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে।
সূত্র: নিউজ এইটিন








