চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিয়ে সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি বলেছে, মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিয়ে বর্তমান সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে। নির্বাচন নিয়ে খেলা হচ্ছে অভিযোগ করে দলের নেতারা এই খেলায় কাউকে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন।

আজ ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নির্বাচন নিয়ে খেলা হচ্ছে অভিযোগ করে এই খেলায় কাউকে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন। এসময়য় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, প্রকাশ্যে দর কষাকষির মাধ্যমে সিট ভাগাভাগি গণতন্ত্র না। এটা কোনো নির্বাচন? যদি সিট ভাগাভাগি করে এমপি নির্ধারিত হয় তাহলে তো নির্বাচন ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে।

দলের নেতারা আরও বলেন, প্রকাশ্যে আসন নিয়ে দর কষাকষি কোন গণতন্ত্র নয়। মঈন খান বলেন, এমন একটি সরকার চলছে, যারা মানুষকে ভোটাধিকার দেয় না। অর্থনৈতিক মুক্তি দেয় না। গণতন্ত্রের কথা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে।

মহান বিজয় দিবসে সবস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান রাজনীতিবিদরাও। এবারও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা। প্রতিবারের মতো এবারও শহীদদের শ্রদ্ধা জানানোর পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।

বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শেষ হয় মগবাজারে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৬ ডিসেম্বরবাকশালবিএনপিবিজয় দিবসমঈন খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল ‘বনলতা এক্সপ্রেস’!

মার্চ ২৭, ২০২৬

পদ্মা নদীতে বাস পড়ে নিখোঁজদের খোঁজে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

মার্চ ২৭, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

মার্চ ২৭, ২০২৬

কোচের আস্থায় না থাকলেও সতীর্থকে পাশে পাচ্ছেন নেইমার

মার্চ ২৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT