ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন বলেছেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে সমর্থন করি আমরা। বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চাই।”
সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন।
বৈঠক শেষে তিনি আরও বলেন, আমরা কোন নির্দিষ্ট দল বা কোন রাজনৈতিক নেতাকে সহায়তা করবো না।








