চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে হবে: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

‘অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে হবে’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানের শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ থেকেই ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের জনগণ বিদ্রোহে ফুঁসে উঠেছিল। তবে স্বাধীনতার পর দেশের শাসকগোষ্ঠী জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার ও একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল।

জামায়াত আমির অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি হিসেবে উপস্থাপন করেছে এবং ৭১-এর ইতিহাস নিয়ে জনগণকে মিথ্যা বয়ান শোনানো হয়েছে। স্বাধীনতার ইতিহাস নতুন করে জানার প্রয়োজন রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের।অতীতের ‘বস্তাপচা’ রাজনীতির যুগ শেষ। সেই রাজনীতি আর এদেশে চলবে না। যারা সেই রাজনীতির পাহারাদারি করবে, তারাও অচল হয়ে পড়বে। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশের জন্য নতুন ধারার রাজনীতি শুরু করতে চায়, যে রাজনীতি হবে দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।

তিনি আরও বলেন, এমন রাজনীতি প্রয়োজন যা দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি ও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা কোনো দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। জনগণের বিজয়ই আমাদের বিজয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াত আমিরডা. শফিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT