চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেসি লঙ্ঘন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ সমর্থন করি না: সারজিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ১৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শোক জানাতে আসা সন্দেহে সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি এবং সব ঘটনার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করতে নিষেধ করাকে ‘স্বাধীনতা হরণ’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া এ ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন: সকল প্রকার অন্যায় সিস্টেমকে উপড়ে ফেলার জন্যই ছাত্রজনতার এই বিপ্লব। মানুষের প্রাইভেসি লঙ্ঘন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ আমরা সমর্থন করি না ৷

এর আগে, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শোক জানাতে আসা  সন্দেহে উপস্থিত ছাত্র-জনতা পথচারীদের মোবাইল ফোন তল্লাশি করে। কাউকে আওয়ামী ঘরনার সন্দেহ হলেই করা হয় মারধর। এ সব ঘটনার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করতে নিষেধ করেন ছাত্র-জনতা।

সরজমিনে দেখা গেছে: সকাল থেকে অন্তত ৪০ জনকে মারধোর করেন উপস্থিত ছাত্র-জনতা। তাদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়। আবার অনেককে মারধোরের পর পাঠানো হয় হাসপাতালে।

ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সকাল থেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে আপত্তি শুরু করেন উপস্থিত ছাত্র-জনতা। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাদের। পরে হ্যান্ড মাইকে ঘোষণা হয়, ‘কোনো ছবি তোলা যাবে না, ভিডিও ধারণ করা যাবে না।’

Reneta

কয়েকজন গণমাধ্যমকর্মী মোবাইল ফোনে ছবি ধারণ করলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে ধারণকৃত ছবি ডিলিট করতে বাধ্য করেন উপস্থিত ছাত্র-জনতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাইভেসি লঙ্ঘনসংবাদ মাধ্যমের স্বাধীনতাসারজিস আলমস্বাধীনতা হরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT