চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে ফরম্যাটকে ছুঁড়ে ফেলতে বলছেন আকরাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ২১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মুত্তিয়া মুরালিধরনের পর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি ওয়াসিম আকরাম চান ক্রিকেট ক্যালেন্ডার থেকে ফরম্যাটটি পুরোপুরি বাদ দিতে। ৫০ ওভারের ক্রিকেটে সময়, অর্থ ও শক্তির অপচয়কে যুক্তি হিসেবে টেনেছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার।

‘ধারাভাষ্যকার হিসেবে আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটকে এখন বয়ে বেড়াতে হচ্ছে। বিশেষ করে টি-টুয়েন্টি আসার পর। টি-টুয়েন্টি অনেক সহজ, চার ঘণ্টায় খেলা শেষ। পুরো বিশ্বে এখন এই খেলা চলছে। অর্থেরও কমতি নেই। আমার মতে, টি-টুয়েন্টিই এখনকার আধুনিক ক্রিকেট। হয় টি-টুয়েন্টি বা টেস্ট ক্রিকেট। ওয়ানডে এখন অনেকটা মরে যাওয়ার পথে।’ বলেছেন আকরাম।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ওয়ানডে থেকে হুট করে অবসর নেয়ার পর ফরম্যাটটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক-বর্তমান ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা পর্যন্ত। সময়, শ্রম ও অর্থের কারণে খেলাটি অন্য খেলার জৌলুশ হারিয়ে দিচ্ছে বলে মনে করেন আকরাম।

‘ক্রিকেটারদের কাছে ৫০ ওভারের ম্যাচ খেলা ক্লান্তিকর ব্যাপার। টি-টুয়েন্টি আসার পর ওয়ানডে দিনব্যাপী খেলা মনে হচ্ছে। খেলোয়াড়রাও তাই সংক্ষিপ্ত সংস্করণটিতে চোখ রাখছেন। বড় সংস্করণের ক্রিকেটে অবশ্যই টেস্ট ক্রিকেট থাকছে।’

‘টেস্ট ক্রিকেটের ভেতরে নীরব যুদ্ধ চলছে। ব্যক্তিগতভাবে টেস্ট ম্যাচ বেছে নিবো। ওয়ানডে মজার ছিল, কিন্তু টেস্টে নিজেকে খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যেখানে আপনাকে এখনও বিশ্ব একাদশের জন্য বেছে নেয়া হয়।’

ক্যারিয়ারে ৩৫৬ একদিনের ম্যাচে ৫০২ উইকেট শিকার করা আকরাম নিজের যুক্তি টেনেছেন এভাবে, ‘ওয়ানডে বাতিল হচ্ছে বলে মনে করি। ইংল্যান্ডে খেলায় হাউসগুলো পূর্ণ থাকে। ভারত, পাকিস্তান বিশেষ করে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কায় ওয়ানডে ক্রিকেটে স্টেডিয়াম খালিই পড়ে থাকে। তারা খেলাটি শুধু খেলার জন্যই খেলছে।’

Reneta

ওয়ানডেতে প্রথম ১০ ওভার ধরে খেলে পেরোতে পারলে ‘ঠিক আছে’, বাউন্ডারি বের করো, চারজন ফিল্ডার ভেতরে থাকবে এবং ৪০ ওভার শেষে ২০০-২২০ রান তোলো। শেষ দশ ওভারে আরও ১০০ রান যোগ করো। এটা অনেকটা রান মেশিনের মতো।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিআকরামইংল্যান্ডওয়াসিমপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT