মুন্সিগঞ্জে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ওয়াসার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। একই দিনে মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের ওয়াসা রোড সংলগ্ন ধামলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওয়াসায় কর্মরত ইঞ্জিনিয়ার মোটর সাইকেল আরোহী শামীম রেজা ঘটনাস্থলেই মারা যান। একই প্রতিষ্ঠানের আরেক ইঞ্জিনিয়ার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এদিকে ওমপাড়া এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। এতে বাস, মাইক্রোবাসসহ ৫ টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ওয়াসা রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওয়াসায় কর্মরত ইঞ্জিনিয়ার শামীম রেজা ঘটনাস্থলেই মারা যান। একই প্রতিষ্ঠানের আরেক ইঞ্জিনিয়ার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।








