চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই হোঁচট, তবু হারিয়ে যাননি মানুষী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ১৭, জুলাই ২০২৩
বিনোদন
A A

২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ এর শীর্ষ স্থান অধিকার করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন ভারতীয় মানুষী চিল্লার। যার পাঁচ বছর পর  চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন তিনি।

প্রথম ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েও খুব একটা সুবিধা হয়নি! কারণ, বক্স অফিসে ছবিটি চূড়ান্ত ফ্লপ! যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মোট বাজেট ১৭৫ কোটি টাকা থাকলেও মুক্তির পর বক্স অফিস থেকে মাত্র ৯০ কোটি টাকা আয় করে!

এরপর অভিনয় থেকে অল্প সময়ের জন্য বিরতি নেন মানুষী। তারই মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিনি।

মানুষী বলেন, ‘‘আমি যখন প্রথম অভিনয়ে এসেছিলাম তখন সকলে আমায় বলেছিলেন আমি শুধু বিউটি কুইন, অভিনয় জানি না। সুতরাং আমাকে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে।’’ কারণ বলিজগতের একাংশের ধারণা রয়েছে যে যারা মডেলিংজগত থেকে সরাসরি অভিনয়ে নামেন তাদের অনেক কিছু শিখতে হয়।

মানুষীর মতে, প্রথম ছবি ফ্লপ করলেও তিনি ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে কাজ করে ছবি নির্মাণ প্রসঙ্গে অনেক কিছু শিখেছেন। যা পরবর্তীতে তার ক্যারিয়ারের জন্য অনেক সাহায্য করছে।

এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেক অভিনেত্রীই সৌন্দর্য প্রতিযোগিতা থেকে ফিল্মজগতে এসে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ধারণা করা হয়েছিল সেই তালিকাতে নাম লেখাবেন মানুষীও।

Reneta

কিন্তু মানুষীর ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খেয়ে কিছুটা স্থবির তিনি। পর্যবেক্ষণ করছেন! যদিও সেই কারণে অভিনয় ছেড়ে দেননি তিনি। বরং নিজেকে পরিণত করে আরও কয়েকটি হিন্দি ছবি নিয়ে পর্দায় ফেরার অপেক্ষায় আছেন।

শোনা যাচ্ছে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে মানুষীকে। এ ছাড়া জন আব্রাহমের সঙ্গে ‘তেহরান’ ছবিতে এবং বরুণ তেজের সঙ্গে ‘অপারেশন ভ্যালেন্টাইন’-এ দেখা যাবে তাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয়অভিনয়বলিউডমডেলমানুষী চিল্লারমিস ওয়ার্ল্ডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT