ক্রিকেট

ওয়ার্নারের ‘একটি হারানো বিজ্ঞপ্তি’ ও আকুতি

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ক্যাপ পরছেন, পেশাদার ক্রিকেট খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ক্যাপ পরছেন, পেশাদার ক্রিকেট খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন দিনটা পেরলেই। ম্যাচের আগে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ‘অজিদের গর্বের প্রতীক’ ব্যাগি গ্রিন ক্যাপটি হারিয়ে ফেলেছেন। শেষ ম্যাচে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় ক্যাপ ফিরিয়ে দেয়ার আকুতিও ঝরিয়েছেন।

ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় ৩৭ বর্ষী ওয়ার্নার বলেছেন, ‘হাই, এটাই আমার শেষ। কিন্তু আমার ব্যাগ যেটাতে ব্যাগি গ্রিন ক্যাপটি নিয়ে যাচ্ছিলাম, সেটি কেউ নিয়ে নিয়েছে। যেটা কান্তাস এয়ারলাইন্সে করে মেলবোর্ন থেকে সিডনি নিয়ে যাচ্ছিলাম কিছুদিন আগে।’

‘কান্তাস বলেছে তাদের সকল ক্যামেরা পরীক্ষা করেছে এবং কাউকে ব্যাগ খুলে নিতে দেখেনি। যদি সেই ব্যক্তি হন, যে কোম্পানির জন্য কাজ করছিলেন, বিমানবন্দরের গাড়ি চালাচ্ছিলেন, অথবা দৈবক্রমে যদি সেটি আপনার কাছে থেকে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব যদি ফিরিয়ে দেন, খুবই উপকৃত হব। ধন্যবাদ।’

‘দয়া করে ক্রিকেট অস্ট্রেলিয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে আমার কাছে পৌঁছান। আমি আপনাকে ব্যাগি গ্রিনের পরিবর্তে আমার টিম ব্যাগ দিয়ে দেবো।’ ব্যাগে ওয়ার্নারের দুটি ব্যাগি গ্রিন ছিল। যার একটি দিয়ে ১১১ টেস্টের অধিকাংশ ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘আমি ওয়ার্নারের ব্যাগি গ্রিন ক্যাপগুলোর অবস্থান সম্পর্কে তথ্যসহ যে কাউকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। যাতে সে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ সময়ের জন্য গর্বের সাথে তার ক্যাপ পরতে পারে।’

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার সরকারের এখনই দেশব্যাপী অনুসন্ধান চালানো উচিত। সেটা ফিরে পেতে তাদের সেরা গোয়েন্দাদেরও প্রয়োজন হতে পারে।’

বিষয়:অস্ট্রেলিয়াওয়ার্নারপাকিস্তানব্যাগি গ্রিনলিড স্পোর্টসশান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…