চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান পাওয়ার বুদ্ধি বাতলে দিলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ন ০৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছিলেন মার্ক উড ও জফরা আর্চার। লাল বলে অজিদের ভোগানো দুই বোলারকে নিয়ে টি-টুয়েন্টিতে চিন্তার কিছু দেখছেন না ডেভিড ওয়ার্নার। বরং রান পাওয়ার বুদ্ধি বাতলে দিলেন তারকা ব্যাটার।

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় গড়াবে লড়াই। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার। ইংল্যান্ডের বিপক্ষে হতে পারে এটি তার শেষ ম্যাচ। তার আগে মনে করিয়ে দিলেন টেস্ট ও টি-টুয়েন্টির পার্থক্যের কথা।

দুই ইংলিশ পেসারের গতি কাজে লাগাতে মুখিয়ে আছেন অজি ওপেনার। বলেছেন, ‘আপনাকে কেবল তাদের (উড ও আর্চার) গতিকে কাজে লাগাতে হবে। টেস্ট ক্রিকেটে ভিন্নভাবে ফিল্ডিং সাজানো হয়, বলও থাকে আলাদা। টি-টুয়েন্টি ক্রিকেটে, ব্যাটের কানায় লাগাতে পারলেও বল চলে যাবে। তাই দুই সংস্করণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।’

ওমানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। বৃষ্টির বাধায় স্কটল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয়েছে তাদের প্রথম ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া২৪আর্চারইংল্যান্ডউডওয়ার্নারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT