চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিনে ‘ওয়ার ২’ এর যতো রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ন ২১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ঠগস অব হিন্দোস্তান’-এর লাইফটাইম কালেকশন ছাড়িয়ে গেছে। মুক্তির ৭ দিনে আর কী কী রেকর্ডের মুখোমুখি এই ছবি?

৩২৫ কোটি বাজেটে নির্মিত ছবিটি প্রথম সপ্তাহে ট্রেড অ্যানালিস্টদের প্রত্যাশা ছিলো ৫০০ কোটির ক্লাবে পৌঁছানো! তবে সেই মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হলেও প্রথম সপ্তাহে ৩০০ কোটির ঘর অতিক্রম করেছে ‘ওয়ার ২’। যার মধ্য দিয়ে ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমা হয়ে উঠেছে।

দেশীয় বক্স অফিসে অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা ৭ দিনে ভারতে আয় করেছে ২০৪.৫৯ কোটি নেট, যা ট্যাক্সসহ মোট ২৪১.৪১ কোটি গ্রস! তবু এটি ছাভা-কে ছাড়াতে পারেনি, যা প্রথম সপ্তাহে আয় করেছিল ২২৫.২৮ কোটি (নেট)।

বিদেশি বাজারে ‘ওয়ার ২’ ছবিটি বেশ ধীর গতিতে আগাচ্ছে। তবে আশা করা হচ্ছে, আন্তর্জাতিক দৌড় শেষ হওয়ার আগে কিছু রেকর্ড ভাঙবে! ৭ দিনে ছবিটি বিদেশে গ্রস করেছে ৬৮ কোটি টাকা! খুব সম্ভবত এটি বৃহস্পতিবারেই (২১ আগস্ট) সিতারে জমিন পার (৬৯.৫০ কোটি) এবং হাউসফুল ৫ (৭০ কোটি)-কে ছাড়িয়ে যাবে।

‘ওয়ার ২’ বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় করেছে ৩০৯.৪১ কোটি গ্রস। এটি ২০২৫ সালের বৈশ্বিক বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করা বলিউড ছবি। ইতোমধ্যে ছবিটি হাউসফুল ৫ (৩০৪.১২ কোটি)-কে পেছনে ফেলেছে। এর উপরে এখন কেবল সাইয়ারা (৫৫৩.৭৬ কোটি) এবং ছাভা (৮২৭.০৬ কোটি), যেগুলোকে ছাড়িয়ে যাওয়া কার্যত অসম্ভব!

অল-টাইম বলিউডের বিশ্বব্যাপী টপ গ্রসারে ‘ওয়ার ২’ ছাড়িয়ে গেছে হিন্দি মিডিয়াম (৩০৪.৫৭ কোটি), ঠগস অব হিন্দোস্তান (৩০৪.৯৫ কোটি) এবং গোলমাল অ্যাগেইন (৩১০.৬৭ কোটি)-কে। মুক্তির ৮ম দিন বৃহস্পতিবার এটি গুড নিউজ (৩১১.২৭ কোটি)-কে পেছনে ফেলে শীর্ষ ৫০ তালিকায় ঢুকে পড়বে। –কইমই.কম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ওয়ার ২’জুনিয়র এনটিআরবক্স অফিসবলিউডরেকর্ডসিনেমাহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি, ভিডিও কলে দেখলেন হাজিরা খাতা

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩৩ অধ্যাদেশ যাচাই চলছে, ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন: আইনমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT