চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি গড়লেন আরও একটি নতুন রেকর্ড। সাকিব আল হাসান ও শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক এখন কিংবদন্তি ভারতীয় ব্যাটার।

আসরে এপর্যন্ত কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৮টি। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। ২০০৩ বিশ্বকাপে ছয়টি ফিফটি ও এক সেঞ্চুরিতে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে শচীনের পাশে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপে হট-ফেভারিটের মতোই সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপপর্বের নয় ম্যাচের সবকটিতে জিতেছে। আসরের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের সঙ্গে দাপট দেখিয়ে এগোচ্ছে রোহিত শর্মার দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ২২১ রান। ছয়টি চার ও এক ছক্কায় বিরাট কোহলি ৭৪ বলে ৭০ রানে ও শ্রেয়াস আয়ার ১৮ বলে ২১ রানে ক্রিজে আছেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড়ো সূচনা উপহার দেন রোহিত শর্মা ও শুভমন গিল। ৮ ওভার ২ বলে দুই ওপেনার তুলে নেন ৭১ রান। ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে রোহিত আউট হলে জুটি ভাঙে। টিম সাউদির স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে কেন উইলিয়ামসনের তালুবন্দি হন।

আউট হওয়ার আগে অবশ্য রেকর্ড গড়েছেন রোহিতও। ক্যারিবিয়ান ব্যাটিংদানব ক্রিস গেইলকে টপকে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারা ব্যাটার এখন ভারত দলপতি। বিশ্বকাপে তার ছক্কা হয়ে গেছে ৫১টি। গেইল ওয়ানডে বিশ্বকাপে মোট ৪৯ ছক্কা মেরেছিলেন। ম্যাচের পঞ্চম ওভারে বোল্টের বলে লং লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৫০তম ছক্কাটি মেরে রেকর্ড গড়েন রোহিত। পরে ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনারের বলেও ওভার বাউন্ডারি মারেন।

রোহিত ফেরার পর ব্যাটে আসেন কোহলি। ক্রিজে আসার পরই লেগ বিফোরের আবেদন করা হয় তার বিপক্ষে। কিউইরা রিভিউও নেয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল কোহলির ব্যাট ছুঁয়েছিল। রানের খাতা খোলার আগে তাই তাকে মাঠ ছাড়তে হয়নি।

Reneta

বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির পথে ছিলেন শুভমন গিল। তার মাঝে চোট পেয়েছেন ২৪বর্ষী ব্যাটার। ২৩তম ওভারের চতুর্থ বলে লংঅন অঞ্চলে বল ঠেলে দিয়ে এক রান নেন কোহলি। রান নিতে গিয়ে পায়ে চোট পেয়ে গিল রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে যান। আট চার ও তিন ছক্কায় ৬৫ বলে ৭৯ রান করেছেন তিনি।

২৭তম ওভারের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৭২তম ফিফটি পূর্ণ করেন কোহলি। ৫৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চারটি চারের মার।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিগিলনিউজিল্যান্ডভারতমুম্বাইরোহিতলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT