ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানান।








