চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৪:০৩ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা ভোট দেওয়া শুরু করেন।

ডাকসুর ১০০ বছর পূর্তির বছরে অনুষ্ঠিত হচ্ছে এর ৩৮তম নির্বাচন। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই ভোটকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০ বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

অতীতের অভিজ্ঞতায় ভোট প্রভাবিত হওয়ার আশঙ্কা এড়াতে এবার প্রশাসন হলের বাইরে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরা কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, যেখানে সূর্য সেন, জিয়া, শেখ মুজিব ও জসীমউদ্‌দীন হলের ৬ হাজারের বেশি শিক্ষার্থী ভোটার ছিলেন।

গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা কিছুটা কম হলেও প্রার্থীর সংখ্যা বেড়েছে। ডাকসুর ২৮ পদে ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদের ২৩৪ পদে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। গতবার প্রার্থী ছিলেন ৫০৯ জন। এবার বয়সসীমা তুলে নেওয়ায় আগের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। নিষিদ্ধ হওয়ায় এবার ছাত্রলীগের কোনো প্যানেল নেই। প্রধান লড়াই হচ্ছে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, বামপন্থী সাত সংগঠনের প্রতিরোধ পর্ষদ এবং কয়েকটি স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

ভোট ঘিরে নিরাপত্তার জন্য ক্যাম্পাসে কড়া ব্যবস্থা নেওয়া হয়। টিএসসিতে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ছিল। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। বিএনসিসি, রোভার ও রেঞ্জাররা ভোটারদের লাইনে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেছেন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাকসু একটি মডেল তৈরি করতে পারলে সেটি সারা দেশের জন্য উদাহরণ হতে পারে।”

Reneta

ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা। আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচন ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT