চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সাধারণ ভোটারদের জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঝুঁকি অবশ্যই আছে—তবে সেই ঝুঁকি তাদের জন্য যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, জাল ভোট দিতে চায়, ব্যালট বাক্স ছিনতাই করতে চায় বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। আমরা আইন অনুযায়ী কাজ করছি এবং আইন অনুযায়ী কাজ করে যাবো।’

তিনি জানান, নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়—এ তিনটি পর্যায়ে র‌্যাবের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। দেশব্যাপী সাড়ে ৬৪টি জেলা ও ৮টি মেট্রোপলিটন এলাকায় র‌্যাবের স্ট্রাইকিং ও মোবাইল টিম, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

র‌্যাব প্রধান শহিদুর রহমান জানান, নির্বাচনের আগে তারা বিপুল সংখ্যক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। সম্প্রতি কুমিল্লা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। এই সব পদক্ষেপের লক্ষ্য নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আরও বলেন, ‘‘রাজধানীতে বহিরাগতদের উপস্থিতি সীমিত রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। কোনো সন্দেহজনক ঘটনা বা অস্বাভাবিক পরিস্থিতি নজরে এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রকে আমরা ‘ঝুঁকিপূর্ণ’ না বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করছি। গুরুত্বপূর্ণ এবং সাধারণ ভোটকেন্দ্রে যথাযথ স্ট্যাটিক ফোর্স মোতায়েন রয়েছে।”

র‌্যাব মহাপরিচালক নির্বাচনে জঙ্গি হামলার কোনো নির্দিষ্ট হুমকির তথ্য না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘আগামীকাল নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। নির্বাচন-পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঝুঁকির আশঙ্কা নেইনির্বাচনর‌্যাব ডিজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT