চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পছন্দের বিজেপি প্রার্থীকে ইভিএমে ৮বার ভোট, তীব্র সমালোচনার ঝড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ২০, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক ইভিএমে গিয়ে বারবার উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতকে ভোট দিচ্ছেন। প্রতিবার ভোট দিয়ে রীতিমতো গর্বের সঙ্গে সেটা বলতে থাকেন। শেষ পর্যন্ত তাকে আটবার ভোট দিতে দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওটা কবেকার এবং লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন সেই ভিডিও তোলা হয়েছিল, তা স্পষ্ট নয়।

জানা যায়, বিজেপি প্রার্থীকে আটবার ভোট দিচ্ছেন একজনই যুবক -এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। বিরোধী নেতারা দাবি করেছেন বিজেপি যে রিগিং করছে, সেটা প্রমাণিত হয়ে গেল।

কংগ্রেস নেতা তথা রায়বরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী অভিযোগ করেন, নিজেদের হার যে অবশ্যম্ভাবী, তা বুঝেই সরকারি কর্মকর্তাদের চাপ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি। বিষয়টি নিয়ে আপাতত বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। কোনও মন্তব্য করেনি নির্বাচন কমিশন।

উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব টুইট করে বলেন, ‘যদি নির্বাচন কমিশনের মনে হয় যে কিছু ভুল হয়েছে, তাহলে যেন কোনও পদক্ষেপ করে। নাহলে…..। বিজেপির বুথ কমিটি আদতে লুট কমিটি। আর চাই না বিজেপি।’

Reneta

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘নিজেদের হারকে সামনে দেখে জনাদেশ পালটে দেওয়ার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে গণতন্ত্র লুট করার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের দায়িত্বে থাকা প্রত্যেক সরকারি কর্মকতার কাছে কংগ্রেস আশা করছে যে সরকারের চাপে যেন সাংবিধানিক দায়িত্ব ভুলে না যান। নাহলে ইন্ডিয়ার সরকার তৈরি হওয়ার পরে এমন পদক্ষেপ করা হবে যে সংবিধানের শপথের অবমাননা করার আগে ১০ বার ভাববেন।’

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, ‘এক ব্যক্তি বুথে গিয়ে বিজেপি প্রার্থীকে আটবার ভোট দিচ্ছেন। এই নির্বাচনটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের লজ্জা হওয়া উচিত। আগে কখনও কোনও নির্বাচন কমিশন এরকম নির্লজ্জভাবে শাসক দলের হয়ে ব্যাট করতে নামেনি।’

ট্যাগ: উত্তরপ্রদেশতৃণমূল কংগ্রেসপছন্দের প্রার্থীকে জালভোটভারতের লোকসভা নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT