স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ (১৮ অক্টোবর) শুক্রবার রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজেয় শ্যাম।
একমাত্র মেয়ে রূপা মঞ্জুরী শ্যামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি প্রায় চার মাস ধরে চিকিৎসাধীন ছিলেন সুজেয় শ্যাম।








