চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী স্বস্তিকার বেবিবাম্পের ছবি ভাইরাল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

সোশ্যাল হ্যান্ডেলে কদিন আগেই ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তার মাঝে হঠাৎ করেই এবার নিজের বেবিবাম্পের একটি ছবি শেয়ার করলেন স্বস্তিকা! যা নিয়েই এখন তোলপাড় পুরো নেটদুনিয়া।

স্বস্তিকার শেয়ার করা ছবিটিতে তাকে দেখা গেছে পেস্ট কালারের ঢিলেঢালা সালোয়ার-কামিজে। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। আয়নার সামনে দাঁড়িয়ে সেলফিতে এভাবে নিজেকে বন্দি করেছেন অভিনেত্রী।

তাহলে কি সত্যিই মা হতে যাচ্ছেন স্বস্তিকা? এমন হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

তবে কলকাতার সংবাদমাধ্যম বলছে, সত্যি সত্যি অন্তঃসত্ত্বা নন স্বস্তিকা মুখার্জী। এটি আসলে তার আগামী হিন্দি ছবি ‘কালা’র লুক সেটের ছবি, যেগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে নানা রকম লুকে ধরা দিয়েছেন স্বস্তিকা। আফগানি জুয়েলারিতেও নজর কেড়েছেন তিনি।

অন্বিতা দত্ত পরিচালিত স্বস্তিকার আসন্ন ‘কালা’ ছবিটিতে আরো অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি ও প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল। ১ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা।

২০০৪ সালে প্রমিত সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে স্বস্তিকার। তারপর কন্যাকে সিঙ্গেল মাদার হিসেবে বড় করে তুলছেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর অনেকের সঙ্গে স্বস্তিকার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে, তবে আর দ্বিতীয় বিয়ে করেননি এই নায়িকা। কিন্তু আকস্মিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার স্থিরচিত্র সামনে আসায় আলোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার ‘হবু মাকে’ শুভেচ্ছাও জানাচ্ছেন!

Jui  Banner Campaign
ট্যাগ: বেবি বাম্পমা হচ্ছেনসিনেমাস্বস্তিকা মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT