চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারভেজের গানে ভাইরাল কিং জায়েদ খানের ‘বিড়ি’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় ঈদ ব্লকবাস্টার হিসেবে মুক্তি পেয়েছে নতুন গান ‘বিড়ি’। সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে এ গানের ভিডিওতে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার’-এমন অদ্ভুত কথার গানটির মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ।

গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এ শিল্পী বলেন, “দীর্ঘ বিরতির পর নতুন গান আসছে, স্বাভাবিকভাবেই ভীষণ আনন্দিত আমি। প্রিয় সংগীত পরিচালক তাপস ভাইয়ের কথা, সুর এবং সংগীতায়োজনে গাওয়া গানগুলোর মধ্যে ‘বিড়ি’ গানটিই প্রথম রিলিজ হতে যাচ্ছে। এরকম সহজ কিন্তু অর্থবহ গান নিজের কণ্ঠে ধারণ করতে পারা যে কোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। গানটির নাম মজার হলেও গানটি ভীষণ অর্থবহ।”

জীবনে আমরা অনেক সম্পর্ক, বেদনা, ব্যথা, দুঃখ, দায়িত্বসহ অনেক কিছুই কারণে-অকারণে টেনে, বয়ে বা বহন করে চলি। কে কোনটা কেনো টানে অনেক সময় সেই প্রশ্নের উত্তর থাকে না, অনেক সময় সেই প্রশ্নের উত্তর লাগেও না, বুঝে নিতে হয়। রসাত্মক ভঙ্গিতে প্রকাশ হলেও এটিই এ গানের মূল দর্শন বলে জানান পারভেজ সাজ্জাদ।

কিংবদন্তী ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, জেমস, হাসানসহ অসংখ্য গুণী শিল্পীর অগণিত জনপ্রিয় মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন নিজের গানেই। গত ৭ এপ্রিল রাজধানীর এফডিসিতে এ গানের চিত্রধারণ করা হয়।

এ গানের মধ্য দিয়ে প্রথমবারের মত মিউজিক ভিডিওতে নাম লেখালেন ঢালিউডের ভাইরাল কিং খ্যাত হিরো জায়েদ খান।

Reneta

তিনি বলেন, “প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলাম। এটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। কাজটা করে দারুণ আনন্দিত। ঈদ উৎসবে এটি দর্শকদের দারুণ আনন্দ দিবে বলে মনে করছি। গানটিতে কাজ করার মূল কারণ তাপস ভাই। তিনি যেটা করবেন সেটা দারুণ কিছু হবে পরিপূর্ণভাবে এমন বিশ্বাস ছিল। নির্মাতা হিসেবেও একবারও মনে হয়নি তিনি অনেকদিন পর ক্যামেরার পেছনে বসলেন। সবমিলিয়ে আমার পারফরমেন্স দর্শকের পছন্দ হবে বলে আত্মবিশ্বাসী আমি।”

টিএম রেকর্ডসের ব্যানারে চাঁদ রাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

Jui  Banner Campaign
ট্যাগ: জায়েদ খানভাইরাল কিংলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT