চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের লেহেঙ্গা পরেই দিওয়ালি পার্টিতে আলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

তারকাদের নাকি একই পোশাক দু’বার পরা চলে না! অন্তত সাধারণ জনগণ তেমনটাই মনে করেন। বিশেষ করে বলি তারকারা যদি একই পোশাক বা শাড়ি দ্বিতীয়বার পরেন তাহলে তো যেন হইচই পড়ে যায়। তবে না, আলিয়া কোনদিনই সেসব চর্চার পরোয়া করেন না।

ঠিক যেমন গত বছরের ১৭ অক্টোবর স্বামী রণবীরের হাত ধরে বিয়ের শাড়ি পরে পৌঁছে গিয়েছিলেন জাতীয় পুরস্কার নিতে। ঠিক তেমনই এবার ২২ অক্টোবর (মঙ্গলবার) মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আলিয়া পৌঁছে গিয়েছিলেন নিজের মেহেন্দির দিনের লেহেঙ্গা পরে।

অর্থাৎ আবারও পোশাকের পুনরাবৃত্তি করলেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু তাতে কে কী বলল, পরোয়া করেন না আলিয়া। এদিন পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে এসেছে আলিয়ার একাধিক ছবি ও ভিডিও। আর তাতে সেই মেহেন্দির দিনের ১৮০ টি টেক্সটাইল প্যাচ দিয়ে তৈরি একটি গোলাপী লেহেঙ্গা সেটে দেখা গিয়েছে ‘গাঙ্গুবাই’ খ্যাত অভিনেত্রীকে।

ঘটনাচক্রে আলিয়ার এই লেহেঙ্গাটি ডিজাইনার মণীশ মালহোত্রারই তৈরি করা। এদিকে এদিন তার সঙ্গে ছিলেন তার বড় বোন শাহিন ভাট। শাহিন পরেছিলেন ফিরোজা-সবুজ আনারকলি কুর্তা সেট। দিদি শাহিনের হাত ধরেই গাড়ি থেকে নামতে দেখা যায় আলিয়াকে।

আলিয়া নিজের বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে ১৮০ টি টেক্সটটাইল প্যাচ দিয়ে তৈরি এই গোলাপী লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন হীরে-পান্না খচিত চাঁদবালি নেকলেস সঙ্গে ছিল ম্যাচিং টিকলি ও কানে ভারি দুল। চুল সেদিন খোলাই ছিল তার। মেকআপে ছিল রুজ-রঙিন গাল, চকচকে মউভ-গোলাপী ঠোঁট, পালকযুক্ত ভ্রু, মাস্কারা। তবে দিওয়ালি পার্টিতে অবশ্য এই একই লেহেঙ্গার সঙ্গে শুধুমাত্র ভারি দুলে দেখা গেছে আলিয়াকে। সঙ্গে ছিল ন্যুড মেকাপ। –এনডিটিভি

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটলেহেঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২

মার্চ ২২, ২০২৬

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT